রাষ্ট্রপতি ভবনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা জমা দেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। সংবিধানের ৭৫ ধারা অনুযায়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণও করেন।
বড় খবর! জল্পনার মাঝেই ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রিপদ ছাড়লেন রভনীত সিং বিট্টু।
নিট প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) ইস্যুতে উত্তাল দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-র ইস্তফার দাবিতে পথে আন্দোলনে নেমেছে যুব সমাজ। সেই সময়ই হঠাৎ এল ইস্তফার খবর। শিক্ষামন্ত্রী নন, ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। শুক্রবার তিনি কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন।
রাষ্ট্রপতি ভবনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা জমা দেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। সংবিধানের ৭৫ ধারা অনুযায়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণও করেন।
ম্যাডাম যেভাবে দৌড়াচ্ছেন, তাতে উনি সফল হবেন', কাকে বললেন ফিরহাদ?
কেন হঠাৎ ইস্তফা?
গত ২১ জুন রাজ্যসভায় রভনীতের সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল সাংসদ পদ ছাড়ার পর ২০২৪ সালের অগস্ট মাসে রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হন বিট্টু। সেই থেকেই তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন।
সূত্রের খবর, বিট্টুর কেন্দ্রীয় মন্ত্রী পদ ছাড়ার নেপথ্যে রয়েছে আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচন। আগামী বছর, ২০২৭ সালে পঞ্জাবে নির্বাচন। সেখানেই নজর দিতে চান বিট্টু। সেই কারণে ইস্তফা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানান তিনি।
বিজেপির পরিকল্পনা-
এবারের পঞ্জাব নির্বাচনে শিরোমণি আকালি দলের সঙ্গে জোট বাঁধবে না বিজেপি। তারা একাই লড়বে বলে জানিয়েছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনের মধ্যে মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। আম আদমি পার্টি ৯২টি আসন জিতে সরকার গড়ে।
উল্লেখ্য, রভনীত সিং বিট্টু পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বিয়ন্ত সিংয়ের নাতি। কংগ্রেসের তিনবারের সাংসদ ছিলেন তিনি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হলেও, কংগ্রেসের অমরিন্দর সিং রাজার কাছে হেরে যান।


Post A Comment:
0 comments so far,add yours