গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা:
বিশ্ববিখ্যাত গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এই বিষয়টি নিয়ে নতুন করে জোরদার হয়েছে আলোচনা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের দাবি, তাঁর আবেদনের ইতিবাচক সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সাংসদ বাপি হালদার জানান, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার দাবিতে তিনি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে লিখিত আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলেই তিনি দাবি করেছেন।
গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে আসেন। দীর্ঘদিন ধরেই এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি উঠছিল।
যদিও এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে সাংসদের দাবি ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে গঙ্গাসাগর ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে। সরকারি ঘোষণা জারি হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।


Post A Comment:
0 comments so far,add yours