শ্রাবণ মাস উপলক্ষে বকখালি থেকে পবিত্র জল সংগ্রহ করে নামখানার উদ্দেশ্যে ফিরছিলেন অসংখ্য শিবভক্ত ও কাঁভারিয়া। তাঁদের দীর্ঘ পথযাত্রাকে কিছুটা স্বস্তিদায়ক করে তুলতে মানবিক উদ্যোগ নিল সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা।

রবিবার গভীর রাত থেকে লালপুল এলাকার কাঁকড়াবুড়ি মায়ের মন্দির সংলগ্ন স্থানে নামখানা থানার উদ্যোগে একটি জলছত্রের আয়োজন করা হয়। সেখানে শিবভক্তদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল, ছোলা, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি, দীর্ঘ পথ হেঁটে আসা ভক্তদের জন্য সাময়িক বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়।
শুধু খাদ্য ও পানীয় বিতরণেই নয়, শিবভক্তদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও ছিল পুলিশের বিশেষ নজর। রাতভর লালপুল এলাকায় মোতায়েন ছিলেন নামখানা থানার পুলিশকর্মীরা। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সর্বক্ষণ সতর্ক ও তৎপর ছিলেন।
নামখানা থানার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু শিবভক্ত। তাঁদের বক্তব্য, দীর্ঘ পথযাত্রার ক্লান্তির মধ্যে পুলিশের এই আন্তরিক সহযোগিতা ও সেবামূলক উদ্যোগ যাত্রাকে অনেকটাই স্বস্তিদায়ক করেছে এবং প্রশাসনের প্রতি তাঁদের আস্থা আরও বাড়িয়েছে।


বকখালি থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours