২০২২-এর আগে কোনও নিয়ম ছিল না। স্কুল নিজেদের মতো করে ইউনিফর্ম বাছাই করতে পারত। কিন্তু পরে নিয়মের পরিবর্তন হয়। বিশ্ব বাংলার লোগো লাগানো নীল সাদা পোশাক পরতে হত সরকারি স্কুলের পড়ুয়াদের।


এবার চেনা যাবে...', ইউনিফর্ম বদলে কতটা খুশি পড়ুয়ারা, কী বলছে স্কুলগুলি
স্কুলের পড়ুয়াদের বর্তমান পোশাক

রাজ্যের সরকারি স্কুলে আর থাকল না নীল-সাদা পোশাকের বাধ্যবাধকতা। স্কুলগুলির পোশাকের (School Uniform) রঙ নির্বাচনের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিল রাজ্যের সরকার। এবার থেকে পোশাকের রঙ নির্বাচনের ক্ষেত্রে স্বতন্ত্রতা রক্ষা করতে পারবে স্কুলগুলি। এই সিদ্ধান্তে খুশি স্কুল পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।


২০২২ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের পোশাক নীল সাদা করা ছিল একপ্রকার বাধ্যতামূলক। ফলে রাজ্যের যে সব স্কুলে পৃথক রঙের পোশাক ছিল, তাদের একটা বড় অংশ বাধ্য হয়ে পোশাকের রঙ বদল করে নীল-সাদা করতে বাধ্য হয়েছিল। ফলে প্রায় সব সরকারি স্কুলের পোশাকেরই রঙই এক হয়ে গিয়েছিল। এতে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল স্কুলগুলির স্বতন্ত্র পরিচয়।

 কোর্টে বিরাট নাটক! প্রধান বিচারপতিকে গালিগালাজ, কাগজ ছুড়ে মারলেন মামলাকারী...
বাঁকুড়ার এক স্কুলের প্রধান শিক্ষক সুজিত সিংহ মহাপাত্র বলেন, “আগে স্কুলই পোশাকগুলি কিনে নিত। কিন্তু পরে অন্য জায়গায় গিয়ে মাপ দিয়ে আসার ব্য়বস্থা করা হয়। সেটা দেওয়ার সময় অনেক পড়ুয়া অনুপস্থিত থাকত, ফলে সাইজের ক্ষেত্রে সমস্যা হত।”


অভিভাবকরাও বলছেন, এবার পৃথক পৃথক স্কুলের পোশাক হলে বুঝতে সুবিধা হবে যে কে কোন স্কুলে পড়াশোনা করে। এছাড়া পোশাকের রঙ যে আলাদা করে পড়ুয়াদের মনে প্রভাব ফেলে, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন অনেকে।

২০২২-এর আগে কোনও নিয়ম ছিল না। স্কুল নিজেদের মতো করে ইউনিফর্ম বাছাই করতে পারত। কিন্তু পরে নিয়মের পরিবর্তন হয়। বিশ্ব বাংলার লোগো লাগানো নীল সাদা পোশাক পরতে হত সরকারি স্কুলের পড়ুয়াদের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours