নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ প্রতিকূল আবহাওয়া তৈরি হতে পারে। 


এর জেরে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দমকা হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

প্রতিকূল আবহাওয়ায় কি কি বিষয় মাথায় রাখা উচিত?
প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং খোলা জায়গায় অবস্থান না করা। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি দেখা গিয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের জেরে আগামী সময়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours