বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে কড়া বার্তা দিলেন বিডিও কানাইয়া কুমার রাও। 



স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তিনি জাতিগত শংসাপত্র বা ‘কাস্ট সার্টিফিকেট’ যাচাইকরণের গুরুত্ব নিয়ে বিশেষ সতর্কবার্তা দেন।
অনুষ্ঠানের মঞ্চ থেকে বিডিও কানাইয়া কুমার রাও সরাসরি অভিভাবকদের উদ্দেশে বলেন, “কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন না করলে ভবিষ্যতে বড়সড় সমস্যায় পড়তে হবে। কোনো সরকারি সুযোগ-সুবিধা বা শিক্ষাগত প্রকল্পের সুবিধা পেতে গেলে এই যাচাইকরণ এখন বাধ্যতামূলক। বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই।”

তিনি আরও জানান, পড়ুয়ারা যাতে সময় থাকতেই সমস্ত সরকারি নথি সঠিক উপায়ে যাচাই করিয়ে নেয়, সে ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে। নথিপত্রে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে শেষ মুহূর্তে উচ্চশিক্ষা বা সরকারি চাকরির ক্ষেত্রে বড় বিপত্তির মুখে পড়তে হতে পারে।
স্কুলের এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতায় এগিয়ে আসার আহ্বান জানান। বিডিওর এই স্পষ্ট ও সময়োপযোগী বার্তা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours