বিষ্ণুপুরের পর এবার ফলতা থানায় আমফান ত্রাণ দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগ, আমফান পরবর্তী সময়ে ফলতা ব্লকে মৎস্যজীবী ত্রাণ ও গৃহনির্মাণ ত্রাণ বাবদ ৪৭ কোটিরও বেশি সরকারি অর্থ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে


উপভোক্তা তালিকায় ডুপ্লিকেট নাম, ভুয়া রেকর্ড, একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্তি এবং সরকারি অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় নিরপেক্ষ এফআইআর ও পূর্ণাঙ্গ

 অপরাধমূলক তদন্তের দাবি জানিয়ে অভিযোগে নাম করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলতার তৎকালীন বিধায়ক শঙ্কর কুমার নস্কর, তৃণমূল নেতা জাহাঙ্গির খান, তৎকালীন বিডিও-সহ একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকের। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours