চলতি বছর দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব। ২০২৬ আইপিএলে তিনি মোট ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন। করেছেন একটি সেঞ্চুরি। এছাড়াও ৩ বার নব্বই রানের ঘরে আউট হয়েছেন তিনি। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের অরেঞ্জ ক্যাপ পেয়েছেন বৈভব সূর্যবংশী।
'ওর বয়স অনেক কম তাই...' বৈভবকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই!
আইপিএলে ভাল পারফরম্যাল্সের ফল পাচ্ছে বৈভব।
রূপকথা তো এভাবেই শুরু হয়। জাস্ট পিছিয়ে যান ৩৭ বছর আগে। ১৯৮৯ সাল। মাত্র ১৬ বছর বয়সে দেশের জার্সিতে অভিষেক করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তাঁর সেই নাক ফাটার গল্প তো সর্বজনবিদিত। তবে ৩৭ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র ১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন আইপিএলের (IPL 2026) ‘স্টার’ বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তাঁর সুযোগ পাওয়ার ফলে ৩৭ বছর ধরে থাকা সচিনের রেকর্ড ভেঙে গিয়েছে। কিন্তু যেহেতু তাঁর বয়স মাত্র ১৫, তাই বিসিসিআই (BCCI) বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে।
বিসিসিআই জানিয়েছে, ভারতীয় দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বৈভবের সঙ্গে তার বাবা-মাকেও পাঠাতে চলেছে বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন,“বৈভবের বয়স অনেক কম। এই কারণেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে বৈভবের সঙ্গে ওর বাবা-মাকেও সফরে পাঠাব আমরা। আমরা চাই ওর বাবা-মা যেন ওর সঙ্গে সফরে যান। এমনিতেও ওর বাবা শ্রীলঙ্কা যাচ্ছেন ছেলের সঙ্গে কিন্তু আমরা চাই যেন ওঁরা ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরেও ওর সঙ্গে সফর করুন । এর ফলে বৈভবের যাতে কোনও রকম মানসিক চাপ না হয়, সেটাই আমাদের আশা। ওর বাবা-মায়ের সমস্ত খরচ বোর্ড নিজেই বহন করবে।” তবে ইংল্যান্ড সফরে এই প্রথম যাচ্ছে না বৈভব। অতীতে যুব দলের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছিল এই বিস্ময় বালক। কিন্তু যুব দল ও সিনিয়র দল সব সময় আলাদা। এখানে বৈভবের সঙ্গে ও বিরুদ্ধে যাঁরা খেলবেন, তাঁরা সবাই অভিজ্ঞ। তাঁরা জানেন, দেশের জার্সিতে কিভাবে মাঠের চাপ সামলাতে হয়। সেখানে বৈভবের এটাই প্রথম দেশের সিনিয়র জার্সিতে সফর। এই কারণেই বৈভবের জন্য বিশেষ সুবিধে দিল বিসিসিআই। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন ১৫ বছরের ‘তারকা ক্রিকেটার’।
সম্পর্কে শাহজাহান তাঁর শ্যালক, রয়েছে ৩টি বাড়ি, ফিশারি ঠেকে জুয়ার আড্ডা, গ্রেফতার হওয়া রমজান মোল্লার কীর্তি জানেন?
চলতি বছর দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব। ২০২৬ আইপিএলে তিনি মোট ৭৭৬ রান করেছেন। করেছেন একটি সেঞ্চুরি। এছাড়াও ৩ বার নব্বই রানের ঘরে আউট হয়েছেন তিনি। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের অরেঞ্জ ক্যাপ পেয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর এই পারফরম্যান্স দেখে অনেকেই তাঁকে জাতীয় দোলে নেওয়ার জন্য দাবি জানাচ্ছিলেন। অবশেষে গতকাল এই সুযোগ পেলেন বৈভব। বোর্ড তাঁকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসের জন্য জাতীয় দলে নিয়েছে। তবে আইপিএলের আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন বৈভব। এই আইপিএলে ইতিমধ্যেই ব্যক্তিগত প্রায় সব পুরস্কারই বৈভবের দখলে। তবে, ১৫ বছরের কিশোরের জন্য এবার বড় সুযোগ করে দিল বিসিসিআই। দেশের জার্সিতেও তিনি ঝলমলে পারফরম্যান্স করেন কি না, সেটাই দেখতে উদগ্রীব সমর্থকরা।


Post A Comment:
0 comments so far,add yours