আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে গঙ্গাসাগরে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। এবছর জেলাস্তরের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে পবিত্র কপিলমুনির আশ্রমের সামনে। সেই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শন করেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল।
প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
অনুষ্ঠানের দিন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং সমস্ত ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে এবং কপিলমুনির আশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানকে সফল করতে সমস্ত রকম প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours