এর আগে নিউটাউনের রাস্তায় কার্যত দাবাং মেজাজে বাইক চালিয়েছেন দিলীপ ঘোষ। চকচকে কালো রঙের বাইকটি দেখে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। বিশেষ করে কোন কোম্পানির বাইক এবং কোন মডেল তা জানার আগ্রহ তৈরি হয় বাইকপ্রেমীদের কাছে।

'সরকার ক্ষমতায় এসে অনেক গেরুয়া রঙের বাইক কিনেছে', বাইকপ্রেমীদের ভালো খবর দিলেন দিলীপ
দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী

বরাবরই বাইক চালাতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। সরকারে না থাকাকালীনও বাইক র‌্যালি করেছেন তিনি। কখনও বা বাইকে চড়ে এ দিক-ওদিক গিয়েছেন। ফলে দিলীপ যে বাইক পছন্দ করেন তা বলার অপেক্ষা রাখে না। মন্ত্রী হওয়ার পর সম্প্রতি দেখা গিয়েছিল ৫৩ লক্ষ টাকার বাইক কিনে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ইকো-পার্কে দিলীপের সেই বাইক চালানো রীতিমতো ভাইরাল। আর এবার দামি বাইক চালানো নিয়ে নতুন প্রজন্মকে ভালো খবর দিলেন দিলীপ ঘোষ।


কী বললেন রাজ্যের মন্ত্রী?

'আনন্দ পাচ্ছি', তৃণমূল নেতাদের গ্রেফতারিতে বিস্ফোরক দেবাংশু 
প্রতিদিনের মতো রবিবারও নিউটাউনের প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আজ সেখানেই বিদেশি একটি কোম্পানি নিজেদের বাইক প্রদর্শন করে। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ নিজে। পরে সাংবাদিকদের তিনি বলেন, “ট্রাফিক রুল মেনে সকলে যেন গাড়ি চালায়। একটি বিদেশী কোম্পানি দামী বাইকের গ্রাহকরা আজ র‌্যালি করল। নতুন সরকার যেদিন এসেছে সেদিন অনেক গেরুয়া রঙের বাইক কিনেছে। ২০০০ সিসির বাইক আমাদের দেশে কম আছে। নতুন প্রজন্মের কাছে খুবই আকর্ষণীয়। রাস্তা-ঘাট ভালো হোক আমরাও চাইব। যাতে এই বাইক কিনে লোকে চালাতে পারে। সেই উপযুক্ত রাস্তাঘাট করে দেব।” অর্থাৎ, যাঁরা বাইক প্রেমী, হুটহাট বেরিয়ে পড়েন ঘুরতে, রাস্তা নিয়ে আর কোনও অভিযোগ থাকবে না তাঁদের। বিনা বাধায় সুন্দর রাস্তায় তাঁরা বাইক চালাতে পারবেন। আর সেই প্রচেষ্টাই নতুন সরকার করবে বলে ভাল খবর দিয়েছেন রাজ্যর মন্ত্রী দিলীপ ঘোষ।


এর আগে নিউটাউনের রাস্তায় কার্যত দাবাং মেজাজে বাইক চালিয়েছেন দিলীপ ঘোষ। চকচকে কালো রঙের বাইকটি দেখে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। বিশেষ করে কোন কোম্পানির বাইক এবং কোন মডেল তা জানার আগ্রহ তৈরি হয় বাইকপ্রেমীদের কাছে। পরনে সাদা টিশার্ট এবং শর্টস পরে ভাইরাল হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী। আর এবার শুধু নিজে নন, নতুন প্রজন্মও যাতে বাইকের মজা নিতে পারে সেই আশার কথা শোনালেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours