এদিন ফের অন্নপূর্ণা যোজনা নিয়েও নতুন করে আশার কথা শোনালেন শুভেন্দু। পাহাড়ের সমস্ত মহিলারাও যাতে দ্রুত এই প্রকল্পে নাম লিখিয়ে ফেলেন সেই অনুরোধ করেন শুভেন্দু। ভেরিফিকেশন শেষে দ্রুত সকলের অ্যাকউন্টে টাকাও পৌঁছে যাবে বলে জানিয়ে দিলেন।
অন্নপূর্ণা যোজনায় কাদের কাদের নাম ভেরিফাই হল? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কী বললেন শুভেন্দু?
রাজ্যে পালাবদলের হাত ধরেই ভোলবদলে যাবে উত্তরবঙ্গের। নেওয়া হচ্ছে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান সব ক্ষেত্রেই দেওয়া হচ্ছে জোর। কার্শিয়ঙে জোড়া কর্মসূচিতে যোগ দিয়ে আগামীতে উত্তরবঙ্গের উন্নয়নের রোডম্যাপও বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ বললেন, “আমাদের পাহাড় দেশের গর্ব, বাংলার সম্মান। ডাবল ইঞ্জিন সরকার পাহাড়ের উন্নয়নে প্রস্তুত। কেন্দ্রের সব প্রকল্প দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গের উন্নয়নের সম্পূর্ণ রোডম্যাপ তৈরি। পাহাড়ের মানুষের প্রত্য়াশা পূরণ করবে আমাদের সরকার।”
এদিন ফের একবার অন্নপূর্ণা যোজনা নিয়েও নতুন করে আশার কথা শোনালেন শুভেন্দু। পাহাড়ের সমস্ত মহিলারাও যাতে দ্রুত এই প্রকল্পে নাম লিখিয়ে ফেলেন সেই অনুরোধ করেন শুভেন্দু। ভেরিফিকেশন শেষে দ্রুত সকলের অ্যাকউন্টে টাকাও পৌঁছে যাবে বলে জানিয়ে দিলেন। এদিন মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পে আপনারা সকলে নিজেদের নাম লিখিয়ে ফেলুন। পাহাড়ের সমস্ত বাড়িতে গিয়ে প্রত্যেক মা বোন দিদিদের ফর্ম ফিলাপ হবে। আপনাদের প্রিয় ভাষাতেই হবে। ডিবিটি-র মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকাও চলে আসবে।”
দিঘায় বেড়াতে গেলে দিতে হবে না অতিরিক্ত টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভোল বদলে যেতে পারে মেরিন ড্রাইভের
এর আগে ৩ জুন ২৮ লাখ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। এদিন সেই তথ্য তুলে ধরতে গিয়েই শুভেন্দু বলেন, “১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। যা বাকি আছে আমাদের বিধায়করা সমস্ত গ্রাম, ওয়ার্ডে গিয়ে সমস্ত দিদি-বোনেরা যাতে মোদীজির এই গ্য়ারেন্টির সুবিধা পাচ্ছে তা দেখবে।” পাশাপাশি ১ জুলাই থেকে রাজ্যে ১২৫ দিনের কাজও যে শুরু হচ্ছে তাও এদিন জানান শুভেন্দু। ফের একবার রাজ্যবাসীর প্রতি নিজের দায়বদ্ধতা বোঝা গিয়ে বলেন, “যা বলব ভেবে বলব। যা বলব সেই কাজই আমি করব। আমার সরকার করবে। বিজেপির সরকার করবে।


Post A Comment:
0 comments so far,add yours