এদিন উপস্থিত ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে রাজ্যে বিনিয়োগ এবং রাজ্যের জন্য আরও অনেক কিছু করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেন, "আগে যে অন্যায় ঘটেছে, এখন তা হবে না। কারণ প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত রয়েছে। এ রাজ্যে এখন শুধু উন্নয়ন গতি পাবে।"
বাকি যারা রয়েছে, আমার উপর ছেড়ে দিন', কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দুষ্কৃতীরা কেউ ছাড় পাবেন না। ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। পুলিশের উপর ইট-পাথর ছোড়া হলে, তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। আর শনিবার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “পালাবদলের পর আবহাওয়া বদল হচ্ছে তো? আরও আবহাওয়া বদল হবে। দেখতে থাকুন।” দুষ্কৃতীদের যে কোনওভাবে ছাড়া হবে না, তা জানিয়ে দিলেন।
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
'জননী' সিরিয়ালের শিল্পী বাধ্য হন চায়ের দোকান খুলতে, 'সৌজন্যে' সেই স্বরূপ!
রাজ্যে পালাবদলের পর একের পর এক গ্রেফতারি হচ্ছে। এই নিয়ে এদিন ধনধান্য অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল আমলে যেসব দুষ্কৃতীরা ছিল, তারা একে একে পালিয়েছে। যে কয়েকটি রয়েছে, তাদের আমার উপরে ছেড়ে দিন।” অনুপ্রবেশকারীরা যে কোনওভাবেই এ রাজ্যে থাকতে পারবেন না, তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই রাজ্যে শুধু ভারতের যারা নাগরিক, তারা স্থায়ী ভাবে থাকবে। অনুপ্রবেশকারীদের কী হয়, সেটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন।”
এদিন সন্ধ্যায় ওই অনুষ্ঠানে রাজ্যে বিনিয়োগেরও আহ্বান জানান শুভেন্দু। বলেন, “রাজ্যে ছিল না শিল্পের গতি। রাজ্যে উন্নয়ন থমকে ছিল। শিল্পবান্ধব পরিবেশ এ রাজ্যে ছিল না। মানুষ এখানে থাকতে পারত না। পুলিশ এখানে ক্যাডারে পরিণত হয়েছিল। সবকিছুর মধ্যে রাজনীতিকরণ ঢুকে গিয়েছিল। কিন্তু আর নয়। এই সরকার মানুষের সরকার। অতীত এখন শুধুই অতীত। মানুষ যা চাইবে, সরকার তা করবে।”
এদিন উপস্থিত ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে বিনিয়োগ এবং রাজ্যের জন্য আরও অনেক কিছু করার বার্তা দেন তিনি। উপস্থিত দর্শকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে যে অন্যায় ঘটেছে, এখন তা হবে না। কারণ প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত রয়েছে। এ রাজ্যে এখন শুধু উন্নয়ন গতি পাবে।” একইসঙ্গে তাঁকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এখনও একমাস হয়নি সরকারে তিনি বসেছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, অনেক কাজ বাকি। অনেক কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে। কিন্তু কাজ করে যাবেন তিনি। রাজ্যজুড়ে গো-শালা যাতে তৈরি করা যায়, তার জন্য উদ্যোগপ্রতিদের এগিয়ে আসার কথা তিনি বলেন।
এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অযোধ্যার রাম জন্মভূমির তীর্থক্ষেত্রের অন্যতম প্রধান গোবিন্দদেব গিরিজি মহারাজ। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যেকোনও রাজ্যের উন্নতি নির্ভর করে সে রাজ্যের শিক্ষার প্রসারের উপরে। অতীতে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ছত্রে ছত্রে অনেক গলদ প্রবেশ করে গিয়েছে। গোবিন্দদেব গিরিজি মহারাজ বলেন, নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব সেই গলদকে দূর করে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা এবং আধুনিকীকরণ করা।


Post A Comment:
0 comments so far,add yours