​পরিবেশ রক্ষা এবং সচেতনতা প্রসারের লক্ষ্যে সাগর ব্লকের শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে আয়োজিত হলো দু’দিনব্যাপী ‘পরিবেশ মেলা ২০২৬’। 


পরিবেশ উন্নয়ন ও সেবা সমিতি নিউজ এবং সবুজ সংঘ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয়দের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
​শুক্রবার শুরু হয়ে শনিবার সমাপ্ত হওয়া এই মেলায় ছিল পরিবেশবান্ধব জীবনযাত্রা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা সম্বলিত বিভিন্ন স্টল। মেলার শেষ দিনে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে নানা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


​মেলার সমাপনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘সবুজ সংঘ’-এর মানবিক উদ্যোগ। সংগঠনের পক্ষ থেকে এক মেধাবী ছাত্রীর হাতে তার পড়াশোনার খরচ বাবদ ৩০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, ওই ছাত্রীর পড়াশোনার প্রয়োজনে সারাবছর পাশে থাকারও অঙ্গীকার করে সবুজ সংঘ।
​ উদ্যোক্তা অসিতকুমার দাস জানান, পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং আর্ত-মানবতার সেবার লক্ষ্য নিয়েই তাদের এই প্রয়াস। এলাকার পরিবেশ উন্নয়ন ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে পরিবেশ উন্নয়ন ও সেবা সমিতি নিউজ ও সবুজ সংঘ-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours