দুবাইয়ের একটি কোম্পানির কর্মীরা মিনিবাসে করে যাচ্ছিলেন। রাস্তায় একটি ট্রাক দাঁড়িয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে। সেই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে ওই মিনিবাসটি। নিহত যাত্রীদের মধ্যে ভারতের নাগরিক যেমন ছিল, তেমনই শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকরাও ছিলেন।
দুবাইয়ে পথ দুর্ঘটনায় নিহত-আহতদের ২.৬ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা ডঃ শামসেরের
দুবাইয়ে নিহত ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা।
ভয়ঙ্কর পথদুর্ঘটনা দুবাইতে। মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে সাতজন ভারতীয় নাগরিকের। আহত আরও নয়জন। চলতি সপ্তাহের সোমবার (৯ জুন) এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন অনাবাসী উদ্যোগপতি ও সমাজসেবী ডঃ শামসের ভায়ালিল। তিনি ২.৬ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
দুবাইয়ের এমিরেটস রোডে গত ১০ জুন পথ দুর্ঘটনায় সাতজন কর্মীর মৃত্যু এবং যে নয়জন আহত হয়েছিলেন, তাদের পরিবারের পাশে দাঁড়ালেন বুর্জিল হোল্ডিংয়ের চেয়ারম্যান তথা সিইও ডঃ শামসের ভায়ালিল। শুধুমাত্র আর্থিক সাহায্যই নয়, তাদের দুবাই যাওয়ার খরচ, থাকার খরচ, এমনকী নিহতদের পরিবারের সন্তানের পড়াশোনার দায়িত্বও নেবেন বলে জানিয়েছেন তিনি।
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় যে সাতজন প্রাণ হারিয়েছন, তাদের পরিবার পিছু ২৬ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। নয়জন আহতদের জন্য ৪৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তাদের চিকিৎসার প্রয়োজন অনুযায়ী। এর মধ্যে ১৮ লক্ষ টাকা ধার্য করা হয়েছে আহতদের পরিবারের সদস্যদের ইমার্জেন্সি ট্রাভেল ও থাকার জন্য। ১৩ লক্ষ টাকা দেওয়া হবে সন্তানদের পড়াশোনার খরচের জন্য।
এই প্যাকেজ এমনভাবেই ডিজাইন করা হয়েছে, যাতে সেই পরিবারগুলি বিশেষভাবে সাহায্য পায়, যাদের পরিবারের একক উপার্জনকারীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। যাদের পরিবারে ছোট ছোট সন্তান রয়েছে, তাদেরও বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।
কীভাবে হয়েছিল দুর্ঘটনা?
দুবাইয়ের একটি কোম্পানির কর্মীরা মিনিবাসে করে যাচ্ছিলেন। রাস্তায় একটি ট্রাক দাঁড়িয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে। সেই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে ওই মিনিবাসটি। নিহত যাত্রীদের মধ্যে ভারতের নাগরিক যেমন ছিল, তেমনই শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকরাও ছিলেন। ভারতের ছয়জন নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন উত্তর প্রদেশের এবং তিনজন তেলঙ্গানার বাসিন্দা। আহত নয়জনের মধ্যে আটজনই ভারতীয়। একজন নেপালের নাগরিক রয়েছেন। ইতিমধ্যেই পাঁচজন আহতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটের তরফে সাহায্য করা হচ্ছে নিহত ও আহতদের পরিবারকে যোগাযোগ ও আসা-যাওয়ার জন্য।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ডঃ শামসের বলেছেন, “এই দুঃখজনক দুর্ঘটনায় বহু পরিবার প্রভাবিত হয়েছে। এই কর্মীরা অনেক স্বপ্ন, আশা ও দায়িত্ব নিয়ে এসেছিলেন। কোনও আর্থিক সাহায্য এই ক্ষতি পূরণ করতে পারে না, তবে আমরা আশা করছি যে শোকাহত পরিবারকে এই আর্থিক সহায়তা কিছুটা সাহায্য করবে।”
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ডঃ শামসের বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গত বছর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহত মেডিক্যাল পড়ুয়াদের পরিবারকে ৬ কোটি টাকার আর্থিক সাহায্য করেছিলেন।


Post A Comment:
0 comments so far,add yours