দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল মজুদের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। 


স্থানীয়দের দাবি, প্রায় ৫০ হাজার ত্রিপল দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ না করে গোপনে মজুত করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ত্রিপল না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল ত্রিপলের মজুত দেখতে পান বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। 

পাশাপাশি বিডিও অফিসের আধিকারিকরাও

 ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এত বিপুল পরিমাণ ত্রিপল কীভাবে সেখানে মজুত হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেফতারের দাবিও উঠেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours