তরুণজ্যোতির বক্তব্য, অদিতি ও তাঁর স্বামী দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি মনোনয়নপত্রের কোথাও। চলতি বছরের ২৫ মার্চ তিনি একটা জমি বিক্রি করেছিলেন,সেই জমির বিক্রয়মূল্যও মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি।

দেবরাজ-অদিতির সম্পত্তি ১০০ কোটি! রিপোর্ট চাইল হাইকোর্ট
অদিতি মুন্সিকে নিয়ে কী বলল কোর্ট?

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন এবং আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে হতে গ্রেফতার। সেই আশঙ্কা থেকে আগেভাগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি (Aditi munsi)। আজ অর্থাৎ শুক্রবার ছিল সেই মামলার শুনানি। দেবরাজ ও অদিতির সম্পত্তি নিয়ে তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল আদালত। ১৯ জুনের মধ্যে দিতে হবে এই রিপোর্ট।

মামলার শুনানি এক নজরে:


সাদা খাতার BDO’ বলতেন শুভেন্দু, এবার ফলতার EX BDO-কে নিয়ে মস্ত অভিযোগ! সামনে হোয়াটসঅ্যাপ চ্যাট
মামলাকারী (অদিতি ও দেবরাজ) আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য: সম্পত্তি হস্তান্তর কোনও অবৈধ কাজ নয়। কেউ অভিযোগ করেনি এর জেরে তাঁকে বঞ্চিত করা হয়েছে। প্রয়োজনে ইনকাম ট্যাক্স দফতর বিষয়টি দেখুক।

রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার: রোজগারের উৎস কী জানতে হবে। হঠাৎ এত সম্পত্তি কীভাবে হল প্রশ্ন উঠছে?

মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য: সম্পত্তি নিয়ে হলফনামায় মিথ্যে কথা বলা হলে সেটা ইলেকট্রোরাল অপরাধ হতে পারে ক্রিমিনাল অপরাধ নয়।

বিচারপতি জয় সেনগুপ্ত: শেখ শাজাহানের কথা মনে আছে? কেউ ভয়েতে হয়ত অভিযোগ করতে পারেনি, এরা বিধায়ক ছিলেন বলে।

রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার: সম্পত্তি ট্রান্সফার হয়েছে একদিনে। মাত্র একদিনে এত কোটি সম্পত্তি কীভাবে বদল হয়? সেখানে কোনও বেআইনি হস্তান্তর হতে পারে। এত সম্পত্তির টাকা কোথা থেকে জোগাড় হল? এগুলি অরগানাইজ ক্রাইম।

বিচারপতি জয় সেনগুপ্ত: সম্পত্তি নিয়ে রিপোর্ট দিন। কেউ অত্যাচারিত হয়েছেন বলে যেহেতু অভিযোগ নেই তাই আপাতত অরগানাইজ ক্রাইম বলা যাবে না

রাজ্যের আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি: অদিতি মুন্সির ৪০ লক্ষ এবং দেবরাজের ৬৬ লাখ ৯৭ হাজার ০৪০ টাকা পাঁচ বছরে আয়। অথচ গাড়ি কেনা হয়েছে মোট তিনটি। গাড়ির মূল্য ৭১ লাখ টাকার। আবার সম্পত্তি আছে ১০০ কোটি টাকার। তার অধীনে ওই এলাকার দুই কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে।

শুনানি শেষে রাজ্যের মৌখিক আশ্বাস, পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতার নয় তাদের।

মামলার প্রেক্ষাপট

ভোটের একদিন আগে অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর দাবি, মনোনয়নে সঠিক তথ্য দেননি অদিতি। তরুণজ্যোতির বক্তব্য, অদিতি ও তাঁর স্বামী দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি মনোনয়নপত্রের কোথাও। চলতি বছরের ২৫ মার্চ তিনি একটা জমি বিক্রি করেছিলেন,সেই জমির বিক্রয়মূল্যও মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours