আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।


৩৭ ডিগ্রির তাপমাত্রাও মনে হবে ৪৫ ডিগ্রি! গরমে নাজেহাল বাংলায় বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
গরমে হাসফাঁস করার দশা।

উত্তরবঙ্গে টানা বৃষ্টি, এদিকে দক্ষিণবঙ্গে পচা গরম। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অন্য়দিকে, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনেও গরম (Summer Heat) থেকে রেহাই নয়। কবে থেকে এই ভ্যাপসা গরম কমবে? জানাল আবহাওয়া অফিস (Weather Department)।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমই সহ্য করতে হবে। চার-পাঁচ দিন পর থেকে দুই-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আশা। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিই রয়েছে দক্ষিণবঙ্গের বরাতে। আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ঝড়-বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে, বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে।


বর্তমানে ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর প্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া-
আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের পাঁচ জেলায়। সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-
উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। গরম ও অস্বস্তি বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ফিল্ড লাইফ টেম্পারেচার অনেকটা বেশি অনুভূত হবে। অর্থাৎ যা তাপমাত্রা, তার তুলনায় অনেক বেশি গরম অনুভূত হবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে।

বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতি ও শুক্রবার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours