অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান জেমস্ অলসপ জানিয়েছেন, দেশের হয়ে বেশ কয়েক বছর ধরেই দারুন পারফরম্যান্স করছেন কামিন্স। তাই তিনি এই চুক্তি পাওয়ার যোগ্য। শুধু কামিন্সই নয়, একই ভাবে ভাবা হচ্ছে যাঁরা ক্রমাগত ভাল খেলছেন, তাঁদের এভাবেই দেশের হয়ে খেলার জন্য আগ্রহী করতে চায় দেশের ক্রিকেট বোর্ড। তাঁরা যাতে দেশকে বেশি গুরুত্ব দেন, এই বোর্ডের প্রত্যাশা।


প্যাট কামিন্সের জন্য রেকর্ড টাকার প্রস্তাব, আইপিএল ছেড়ে কি দেশেই মন দেবেন হায়দরাবাদ অধিনায়ক?

 চলছে আইপিএল (IPL 2026)। গতকালই পাঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে জয় পেয়েছে তাঁর দল। ২৩৫ রান তুলে ৩৩ রানে পাঞ্জাবকে হারিয়েছে তাঁর দল হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এবার তিনি, অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) আইপিএল চলাকালীন পেলেন বড় প্রস্তাব। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) নতুন প্রস্তাব অনুযায়ী, তাঁদের দেশের হয়ে খেলা বাড়াতেই মূলত এই প্রস্তাব দিয়েছে বোর্ড।


সিডনি হেরাল্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার নতুন চুক্তি অনুযায়ী, তারকা ক্রিকেটারদের বিদেশী লিগ খেলার প্রতি আগ্রহ কমানোর লক্ষ্যেই এই নতুন ও চিত্তাকর্ষক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড তাঁর চুক্তির মেয়াদ একদিকে যেমন ৩ বছরের জন্য বাড়াতে চাইছে, তেমনই কামিন্সকে প্রায় ১১৩ কোটি টাকারও বেশি দিতে রাজি বোর্ড। বর্তমান সময়ে আইপিএল খেলে তাঁর আয় হয় প্রতি সিজনে ১৮ কোটি টাকা। তবে এই নতুন প্রস্তাব মানলে তাঁর বার্ষিক আয় আরও বেড়ে যাবে। প্রায় ১৫ কোটি টাকা বাড়তে পারে বর্তমান সময়ের আয়ের হিসাব করলে। শুধু কামিন্স নয়, বোর্ডের নজর রয়েছে ট্র্যাভিস হেড, জোশ হ্যাজলউডের উপরেও।

মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...


অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান জেমস্ অলসপ জানিয়েছেন,”দেশের হয়ে বেশ কয়েক বছর ধরেই দারুন পারফরম্যান্স করছেন কামিন্স। তাই তিনি এই চুক্তি পাওয়ার যোগ্য।” শুধু কামিন্সই নয়, একই ভাবে ভাবা হচ্ছে যাঁরা ক্রমাগত ভাল খেলছেন, তাঁদের এভাবেই দেশের হয়ে খেলার জন্য আগ্রহী করতে চায় দেশের ক্রিকেট বোর্ড। তাঁরা যাতে দেশকে বেশি গুরুত্ব দেন, এই বোর্ডের প্রত্যাশা।

যদিও এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি কামিন্স। শেষ পর্যন্ত এই প্রস্তাবে তিনি রাজি হন কি না, সেটা আইপিএল শেষের পরেই দেখা যাবে। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। তাঁর প্রস্তাবের পাশাপাশি তাঁর আইপিএল দল শেষ চারে ওঠে কিনা, সেদিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours