নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ৮৫-র বেশি বয়স্কদের ও শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতেই ভোটগ্রহণ করা হবে। সেইমতো যাঁরা এই সুবিধা নিতে ইচ্ছুক, তাঁরা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করতে পারেন। জেলায় মোট ৫৫৮৮ জন আবেদন করেন হোম-ভোটিং এর জন্য।


সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য পুরুলিয়ার ৯টি বিধানসভার ৫৫৮৮ জনের ভোটগ্রহণ শুরু হচ্ছে এদিন। তাঁদের মধ্যে ৪০১৯ জন বয়স্ক নাগরিক রয়েছেন। জেলায় দু’দিন এইভাবে ভোট গ্রহণ করা হবে। আজ, সোমবার থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধি তথা ভোটকর্মীরা ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নিচ্ছেন।


নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ৮৫-র বেশি বয়স্কদের ও শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতেই ভোটগ্রহণ করা হবে। সেইমতো যাঁরা এই সুবিধা নিতে ইচ্ছুক, তাঁরা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করতে পারেন। জেলায় মোট ৫৫৮৮ জন আবেদন করেন হোম-ভোটিং এর জন্য। তাদের বাড়িতেই ভোট গ্রাহনের ব্যবস্থা করছে কমিশন। ৯টি বিধানসভায় ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটগ্রহণ করবেন।


কার্পেট বম্বিংয়ে গঙ্গারামপুরে শাহ
বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় এমন প্রায় ১২ হাজার ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়। এরপর কমিশনের নির্দেশ মেনে মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোটকর্মীরা পৌঁছে যান বাড়ি বাড়ি। অশিতিপর ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি। নির্দিষ্ট প্রক্রিয়ায় একেবারে বাড়ির মধ্যেই ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। আগামী ১৬ এপ্রিলের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours