ইডি-র মামলা করার মৌলিক অধিকার নিয়ে যেহেতু প্রশ্ন তুলেছে রাজ্য, তখন তুষার মেহতা আদালতে সওয়াল করেন, "হতে পারে সংস্থা হিসেবে ইডি-র কোনও মৌলিক অধিকার নেই। কিন্তু যখনই ইডি এবং অন্যান্য সংস্থা একটি রাজ্যে তদন্ত করতে চাইছে, তখনই শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে পুলিশ ফোর্সের মাধ্যমে পাশবিক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।"


বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে', সওয়াল আইপ্যাক মামলায়
সুপ্রিম কোর্ট


‘পশ্চিমবঙ্গে একটা বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনা কোনও একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের ঘটনার একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে।’ আইপ্যাক অফিসের তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একথা বললেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।


আইপ্যাক মামলার শুনানির প্রথমার্ধে বৃহস্পতিবার একের পর এক অভিযোগ তুলেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, “এক্ষেত্রে হস্তক্ষেপ করার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা আছে। এই ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট একটা পোস্টকার্ডের ওপরও নিজের ক্ষমতা দেখাতে পারে।”


৮ BJP কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ, কারণটাই কেউ জানে না

শেষ বেলায় কিছু EVM তুলে সাঁইসাঁই করে ছুটল গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপির চন্দনা
সর্বোচ্চ সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করে তুষার মেহতা বলেন, “যদি আপনারা মনে করেন যে, এই মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনায় দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ প্রয়োজন এবং বিশেষ ক্ষমতা প্রয়োগ করা উচিত, তাহলে কেউ আপনাদের আটকাতে পারবে না।”


ইডি-র মামলা করার মৌলিক অধিকার নিয়ে যেহেতু প্রশ্ন তুলেছে রাজ্য, তখন তুষার মেহতা আদালতে সওয়াল করেন, “হতে পারে সংস্থা হিসেবে ইডি-র কোনও মৌলিক অধিকার নেই। কিন্তু যখনই ইডি এবং অন্যান্য সংস্থা একটি রাজ্যে তদন্ত করতে চাইছে, তখনই শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে পুলিশ ফোর্সের মাধ্যমে পাশবিক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।”

নিরপেক্ষ তদন্তকারী সংস্থার তদন্তের নির্দেশের আবেদন জানিয়ে সওয়াল শেষ করেন সলিসিটর জেনারেল। পরে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস ভি রাজু। তিনি বলেন, “কোনও ব্যক্তি যখন কোনও অফিশিয়াল দায়িত্ব গ্রহণ করলেন, তখনই তাঁর মৌলিক অধিকার চলে যেতে পারে না কি! ব্যক্তিগত ভূমিকা এবং অফিশিয়াল ভূমিকার নিরিখে মৌলিক অধিকারকে আলাদা করা যায় না।”

কোন কোন ক্ষেত্রে আর্টিকল ৩২ (মৌলিক অধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ক্ষমতা) অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, তা এক এক করে তুলে ধরেন তুষার মেহেতা। বিচারপতি পি কে মিশ্রের বক্তব্য, “এরকম হতে থাকলে তো বিপদ হবে। আর্টিকল ৩২-এর কেসেই সুপ্রিম কোর্ট ভরে যাবে।” এই পর্যন্তই হয় এদিন আইপ্যাক মামলার শুনানি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours