মঙ্গলবার, ১৪ই এপ্রিল গভীর রাতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ‘অমোঘ’ অভিযান চালিয়ে ৩৫,০০০ কেজি (৩৫ টন) নিষিদ্ধ সুপারি-সহ দুটি ট্রলার বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সুপারির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা।



বুধবার দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের অফিসিয়াল হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর ছিল যে বাংলাদেশ থেকে কিছু ট্রলার অবৈধ সামগ্রী নিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশের চেষ্টা করছে। সেই খবরের ভিত্তিতেই ‘অমোঘ’ জাহাজটি টহলদারি শুরু করে। সন্দেহভাজন দুটি মাছ ধরার ট্রলারকে মাঝ সমুদ্রে আটক করা হয়। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বস্তা বস্তা সুপারি।

 ৩৫,০০০ কেজি সুপারি পাচারের এই ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য।ভোটের আবহে জলপথে এই ধরণের অবৈধ অনুপ্রবেশ রুখতে উপকূল রক্ষী বাহিনী বর্তমানে ‘রেড অ্যালার্ট’ জারি করে কাজ করছে।কোস্ট গার্ডের এই সফল ইন্টারসেপশন প্রমাণ করে দিচ্ছে যে, দেশের সামুদ্রিক সীমান্ত এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তারা কতটা তৎপর।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours