পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহত আরও ১৮ থেকে ২০ জন। আজ সকালেই জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধারকাজ চলছে।
রাস্তা থেকে হড়কে সোজা খাদে পড়ে গেল বাস, মৃত অন্তত ১৫
দুর্ঘটনাস্থলের ছবি।
ভয়ঙ্কর দুর্ঘটনা। পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহত আরও ১৮ থেকে ২০ জন। আজ সকালেই জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধারকাজ চলছে।
জানা গিয়েছে, সোমবার সকালে জম্মু-কাশ্মীরের রামনগর থেকে উধমপুর যাচ্ছিল বাসটি। কানোতে গ্রামের কাছে পাহাড়ি রাস্তা দিয়ে মোড় ঘুরতে গিয়ে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সোজা গিয়ে খাদে পড়ে যায়। পাহাড়ে ধাক্কা খেতে খেতে প্রায় ১০০ ফুট উচ্চতা থেকে নীচের রাস্তায় পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় বাসিন্দা ও প্রশাসন মিলে উদ্ধারকাজ শুরু করেছে। এসডিআরএফ-ও উদ্ধারকাজে যোগ দিয়েছে। আহতদের উধমপুরে সরকারি হাসপাতালে আনা হচ্ছে।
গ্যাস, তেল লাগবেই না, পাউরুটি টোস্ট ছাড়াও টোস্টার কাজে লাগান এভাবে
হালিশহরে গৃহশিক্ষিকার বাড়িতে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কিশোর
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন উধমপুরের ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সব রকমের সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।”


Post A Comment:
0 comments so far,add yours