এবার পালা কলকাতার। সেই মতো আজ বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই অসুস্থ হয়ে পড়েন এক ব্য়ক্তি। দ্রুত তৃণমূল নেত্রী নির্দেশ দেন তাঁকে নিজের গাড়ি করে হাসপাতালে পাঠাতে। এমনকী, তাঁর পালস ও পরীক্ষা করেন তিনি। অনুমান করলেন ওই ব্যক্তির পালস লো রয়েছে। হয়ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
অসুস্থ মহিলার পালস দেখলেন মমতা, দিয়ে দিলেন নিজের গাড়ি
অসুস্থ মহিলার পালস চেক
প্রবল গরম। তার মধ্যেই জোর কদমে চলছে দ্বিতীয় দফা ভোটের প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় সভা সেরেছেন। এবার পালা কলকাতার। সেই মতো আজ বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। দ্রুত তৃণমূল নেত্রী নির্দেশ দেন তাঁকে নিজের গাড়ি করে হাসপাতালে পাঠাতে। এমনকী, তাঁর পালস ও পরীক্ষা করেন তিনি। অনুমান করলেন ওই মহিলার পালস লো রয়েছে। হয়ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
20 सुंदर जगहें जहाँ ज़िंदगी में एक बार जाना चाहिए
এ দিন সন্ধ্যে নাগাদ সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে বিজেপিকে বিঁধছিলেন তিনি। সেই সময় হঠাৎই বক্তব্য থামিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। দূরে দেখেন তাঁর বক্তব্য শুনতে আসা এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে-সঙ্গে মমতা জানতে চান কী হয়েছে। জল পান করবেন কি না ওই মহিলার থেকে জানতে চান তিনি। এরপর সঙ্গে-সঙ্গে তিনি বলেন, “আমার গাড়িটা ওঁকে দিচ্ছি…সেই গাড়িটা করে হাসপাতালে নিয়ে যাক। আমি অপেক্ষা করছি। ওঁকে গাড়ি করে বের না করা পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না।”


Post A Comment:
0 comments so far,add yours