মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, মুখ্যমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে ব্যস্ত থাকেন। তাঁর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘রাম’ বা ‘দুর্গা’র নাম শোনা যায় না, তিনি সারাদিন শুধু মোদী-শাহর নাম জপেন।


 'একটা গুলি চললে, দুটো গুলি চলবে', হুঙ্কার অসমের মুখ্যমন্ত্রীর, পাল্টা ‘গৃহযুদ্ধের’ অভিযোগ তৃণমূলের
হিমন্ত বিশ্বশর্মা, মমতা বন্দ্যোপাধ্যায়

 জলপাইগুড়ির সভা থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর সরাসরি হুঁশিয়ারি, “একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।” মূলত উত্তরবঙ্গের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই আক্রমণাত্মক অবস্থান নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।


মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, মুখ্যমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে ব্যস্ত থাকেন। তাঁর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘রাম’ বা ‘দুর্গা’র নাম শোনা যায় না, তিনি সারাদিন শুধু মোদী-শাহর নাম জপেন। অসমের মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, গত তিন দিন ধরে মমতা তাঁর নাম নিতে শুরু করেছেন এবং তাঁর বিরুদ্ধে থানায় মামলাও করেছেন। এই প্রসঙ্গে হিমন্ত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “তৃণমূলীরা আমার সামনে দাঁড়াতে পারবে না। টক্কর সমানে সমানে হবে।”


ভোটের মুখে নতুন রেকর্ড করবে গরম? কী বলছে আবহাওয়া দফতর
হিমন্তের এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি খোলাখুলি গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। এর থেকে খারাপ রাজনীতি আর কিছু হতে পারে না। এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব?” জয়প্রকাশের অভিযোগ, একজন সাংবিধানিক পদে থেকে এই ধরনের বক্তব্য দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং প্ররোচনামূলক।


নির্বাচনী আবহের উত্তাপের মাঝে হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্যে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়নের ইস্যুর বদলে ব্যক্তিগত আক্রমণ ও পালটা হুমকি এখন রাজনীতির ময়দানকে আরও উত্তপ্ত করে তুলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours