ভাঙ্গড়, দক্ষিণ ২৪ পরগনা: মঞ্চে বক্তব্য রাখছিলেন নওশাদ!
তখন ওঁর কনভয়ের গাড়িতে এবং ওঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। মঞ্চের কাছেই রাখা ছিল গাড়ি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার
ভাঙ্গড় দু’নম্বর ব্লকের চড়িস্বর এলাকার ঘটনা।
শনিবার সন্ধ্যায় সেখানেই মিটিং করছিলেন নওশাদ সিদ্দিকী। সেই মিটিং শেষ হওয়ার আগেই নওশাদের গাড়িকে লক্ষ্য করে আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ। দীর্ঘক্ষণ ঘটকপুকুর এর কাছে বাসন্তী রোড অবরোধ করে রেখেছে, আই এস এফ সমর্থকরা। এদিকে যে যুবক নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা চালিয়েছে সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours