২৫/২৩৮ বুথে এক ভোটার সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন। নিজের ভোটদানের পরও অপেক্ষা করছিলেন ঘণ্টার পর ঘণ্টা ধরে। কেউ কোনও প্রশ্ন করলে উত্তর দিচ্ছিলেন না। চুপচাপ অপেক্ষা করছিলেন। কার অপেক্ষা? স্ত্রীয়ের।

তক্কে তক্কে বসে ছিলেন, ২ বছর আগে পালিয়ে যাওয়া বউ ভোট দিতে আসতেই খপাৎ করে ধরলেন! তারপর যা হল...আধিকারিকরাও 


রেকর্ড ভোট বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায়। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে এত হারে ভোট পড়ল। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সেভাবে অশান্তির খবরও মেলেনি। কোথাও তৃণমূল বা বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও, প্রাণহানি হয়নি। তবে এই ভোটবঙ্গেই এমন এক ঘটনা ঘটল, যা নজর কেড়েছে সকলের। স্বামী-স্ত্রীর ঝগড়া পৌঁছল বুথ পর্যন্ত। ২০ মিনিট ভোটও বন্ধ রাখতে হল।


ঘটনাটি ঘটেছে মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভার অধীনে ফাঁসিদেওয়ার তারাবাড়িতে। ২৫/২৩৮ বুথের ভোটাররা চরম নাটকীয়তার সাক্ষী থাকলেন। এমনকী কিউআরটি-ও পৌঁছে গিয়েছিল। সিআরপিএফ ছুটে এসে পরিস্থিতির সামাল দেয়। ঠিক কী ঘটেছিল?


২৫/২৩৮ বুথে এক ভোটার সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন। নিজের ভোটদানের পরও অপেক্ষা করছিলেন ঘণ্টার পর ঘণ্টা ধরে। কেউ কোনও প্রশ্ন করলে উত্তর দিচ্ছিলেন না। চুপচাপ অপেক্ষা করছিলেন। কার অপেক্ষা? স্ত্রীয়ের। স্ত্রী দুই বছর আগে অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিল তাঁকে ছেড়ে। ওই ব্যক্তি অনেক খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু স্ত্রীর পাত্তা পাননি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours