আজ বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ সংসদীয় দলের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হল, প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখা হবে। সেই চিঠিতে মূলত ২০২৩ এর মতো মহিলা সংরক্ষণ বিলকে ফিরিয়ে আনার আবেদন জানানো হবে।
মহিলা বিরোধী' তকমা ঘোচানোর চেষ্টা? তিন দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বিরোধীরা
প্রিয়াঙ্কা গান্ধী
লোকসভায় পাশ হয়নি ১৩১ তম সংবিধান সংশোধনী বিল। যা নিয়ে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বিরোধীরা দলগুলিকে ‘মহিলা বিরোধী’ তকমা দিয়েছে বিজেপি। পাল্টা সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর চ্যালেঞ্জ, ‘কারা মহিলা বিরোধী প্রমাণ হয়ে যাক’। এই আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন বিরোধীরা। ওই চিঠিতে ২০২৩ এর মতো মহিলা সংরক্ষণ বিলকে ফিরিয়ে নিয়ে আসার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। মহিলা বিরোধী তকমা ঘোচাতেই কি এই সিদ্ধান্ত বিরোধীদের?উঠছে প্রশ্ন।
ইন্ডিয়া জোটের বৈঠকে কী সিদ্ধান্ত?
মোদী আসার আগেই ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
আজ বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ সংসদীয় দলের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হল, প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখা হবে। সেই চিঠিতে মূলত ২০২৩ এর মতো মহিলা সংরক্ষণ বিলকে ফিরিয়ে আনার আবেদন জানানো হবে। একইসঙ্গে দাবি তোলা হবে, বর্তমানে লোকসভার ৫৪৩ আসনের উপর ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ লাগু করা হোক। সোমবার ফের সংসদের অধিবেশন ডেকে পুরনো বিলকে আনার চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। তাঁদের দাবি, ওই পুরনো বিলকে সমর্থন করবে বিরোধী জোট।


Post A Comment:
0 comments so far,add yours