রোহিঙ্গা প্রমাণ করুন', ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ বঙ্কিম হাজরার


আসন্ন নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরিচয়পত্র সংক্রান্ত বিতর্ক নিয়ে সরগরম সুন্দরবনের রাজনীতি। বুধবার দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোম্পানী ছাড় নতুন বাজার এলাকায় এক বিশাল জনসংযোগ মিছিল ও সভা করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। সেখান থেকেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানান তিনি।
সম্প্রতি ভোটার তালিকা বা এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে বঙ্কিম হাজরা বলেন: যাদের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তারা যদি সত্যিই রোহিঙ্গা হয়ে থাকে, তবে বিরোধীদের তা প্রমাণ করতে হবে। বিনা প্রমাণে কাউকে বিদেশি বা অনুপ্রবেশকারী তকমা দেওয়া যাবে না।ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টাকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন।

এদিন নতুন বাজারে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা করার পর এক জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি দাবি করেন, বিরোধীরা পরাজয় নিশ্চিত জেনে এখন সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তৃণমূল প্রার্থী স্পষ্ট জানান, এলাকার শান্তি নষ্ট করার কোনো প্রচেষ্টা সফল হবে না এবং মানুষ ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবেন। নির্বাচনের আগে সাগর উপকূলবর্তী এলাকায় ভোটার তালিকায় নাম সংশোধন ও বাদ যাওয়া নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম স্থানীয় রাজনীতি। বঙ্কিম হাজরার এই মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours