২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ কলকাতায় আয়োজিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগা জনসভা। এই সমাবেশে যোগ দিতে সাতসকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সাজ সাজ রব। বিশেষত, গঙ্গাসাগর থেকে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক আজ সকালে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সকাল থেকেই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মীরা। হাতে দলীয় পতাকা এবং মুখে স্লোগান নিয়ে তারা ভেসেলে করে মুড়িগঙ্গা নদী পার হন। জেলা নেতৃত্ব জানিয়েছে, প্রধানমন্ত্রীর বার্তা শুনতে নিচুতলার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
সকাল থেকেই কচুবেড়িয়া ঘাট থেকে ভেসেল চলাচল শুরু হয়।


২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মোদির রণকৌশল সম্পর্কে অবগত হওয়াই মূল উদ্দেশ্য বিজেপির জেলা নেতৃত্বদের। গঙ্গাসাগরের পাশাপাশি নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা সহ সুন্দরবনের বিভিন্ন উপকূলবর্তী এলাকা থেকে বাসে এবং ট্রেনে করে কয়েক হাজার কর্মী স্বতঃস্ফূর্তভাবে এই সভায় যোগ দিতে কলকাতার পথে রওনা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে ব্রিগেডের এই সভা থেকে প্রধানমন্ত্রী ঠিক কী বার্তা দেন, তার ওপর নির্ভর করছে রাজ্য বিজেপির আগামী দিনের রণকৌশল। তাই মোদির এই মেগা শো-কে ঘিরে উচ্ছ্বাসের পারদ তুঙ্গে সুন্দরবন উপকূলের বিজেপি শিবিরেও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours