দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষের নাম “আন্ডার অ্যাডজুডিকেশন” বা বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে নামলো যুব তৃণমূল কংগ্রেস।

শুক্রবার মথুরাপুর দু’নম্বর ব্লকের কোম্পানির ঠেক বাজার এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ঝাঁটা কুস্তে হাতে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাদের দাবি, বহু বছর ধরে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎ করে এত সংখ্যক মানুষের নাম কেন “আন্ডার অ্যাডজুডিকেশন” হিসেবে দেখানো হচ্ছে, তার সঠিক ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর দু’নম্বর ব্লকে মোট ৩২৩২ জন ভোটারের নাম বর্তমানে “আন্ডার অ্যাডজুডিকেশন” হিসেবে দেখানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই ৩২৩২ জনের মধ্যে অধিকাংশ মানুষের নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল। তারপরও তাদের নাম বিবেচনাধীন দেখানোয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে দাবি করা হয়, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে এবং যোগ্য ভোটারদের নাম দ্রুত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন মথুরাপুর দু’নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি উদয় হালদার। তার সঙ্গে কয়েক শতাধিক মহিলা ও যুবক-যুবতী বিক্ষোভে অংশ নেন।

 এই অভিযোগ অস্বীকার করল বিজেপি নেতা পলাশ রানা, তিনি বলেন নির্বাচন কমিশন  নিরপেক্ষভাবে কাজ করছে। তৃণমূল-বিজেপি এ সব দেখছে না,সারা পশ্চিমবাংলায় বহু হিন্দু ও মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের নাম বাদ পড়ে আছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours