সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফার নেপথ্য়ে রাজনৈতিক অঙ্ক কষেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। সিভি আনন্দ বোসের পদত্যাগের পরেই নিজের এক্স হ্যান্ডেলে মমতা লিখেছিলেন, "পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের খবর আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন।"

ভোটমুখী কেরলে 'নতুন দায়িত্ব' বোসের? বিদায়পর্বে দিয়ে গেলেন বড় ইঙ্গিত
রাজ্যপাল সিভি আনন্দ বোস

বিদায়বেলায় কেরলের স্মৃতিচারণ। বাংলা ছাড়ার পর্বে ঠিক কী বার্তা প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের? শুক্রবার তা নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করল কলকাতার লোকভবন কর্তৃপক্ষ। বাংলা থেকে আনন্দ বিদায়ের পূর্বে স্মৃতির আঙিনায় কেরলের কথাই যে ঘুরেছে, তা পোস্ট দেখেই স্পষ্ট।

লোকভবনের করা সেই পোস্ট অনুযায়ী সিভি আনন্দ বোস লিখছেন, “বাংলায় আমার অধ্যায় শেষের পথে। এই রাজ্যের মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা এবং সম্মান পেয়েছি। কিন্তু এবার বিকশিত ভারত’-এর লক্ষ্যে কাজ করতে আমি কেরলে যাচ্ছি। এই মর্মে জাতীয় নেতৃত্বের দেখানো পথেই নিজের রাজ্যের মানুষের উন্নয়নে আমি কাজ করব।”


 CEO
তাঁর সংযোজন, “এই নতুন দায়িত্বকে আমি আমার গুরুতর কর্তব্য হিসেবে গ্রহণ করছি এবং কেরলের মানুষের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হিসেবেও দেখছি — যাঁরা আমাকে মানুষ করে তুলেছেন। আমি সেই মানুষগুলির জন্য কাজ করব।” বোসের এই বিদায়-বার্তা ঘিরে নানা মহলে তৈরি হয়েছে জল্পনার পাহাড়। সর্বোপরি ভোটমুখী কেরলে ঠিক কী দায়িত্ব পেতে চলেছেন তিনি, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।



অবশ্য, সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফার নেপথ্য়ে রাজনৈতিক অঙ্ক কষেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। সিভি আনন্দ বোসের পদত্যাগের পরেই নিজের এক্স হ্যান্ডেলে মমতা লিখেছিলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের খবর আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের প্রকৃত কারণ আমার জানা নেই।” তবে এই মর্মে আশঙ্কা প্রকাশ করতেও পিছপা হননি তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সিভি আনন্দ বোসকে কোনও চাপ দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দিহান হন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours