দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: মনসাদ্বীপে নতুন কংক্রিট রাস্তার উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী


গ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাগরের মনসাদ্বীপে নির্মিত হলো নতুন কংক্রিট রাস্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

মনসাদ্বীপের খগেন্দ্রনাথ মালের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ সীটের বাড়ি পর্যন্ত এই নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কাঁচা বা মাটির অবস্থায় ছিল। ফলে বর্ষাকালে গ্রামবাসীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো; কাদা ভেঙে যাতায়াত করা কার্যত অসম্ভব হয়ে পড়ত।
রাস্তাটি পাকা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী জানান, এলাকার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর এবং এই রাস্তাটি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে বড়সড় স্বস্তি দেবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours