বাংলায় যদি তৃণমূলের হয়ে চারজন এবং বিজেপির হয়ে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে ভোটগ্রহণ হবে ১৬ মার্চ। বিধানসভায় তৃণমূল ও বিজেপির আসন সংখ্য়ার নিরিখে তৃণমূলের ৪ জন প্রার্থীর রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার কথা। বাকি আসনটিতে বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার কথা। কিন্তু, ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে কী হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে।

বৃহস্পতি ও শুক্রে বিধানসভায় দেখা যাবে সমস্ত তৃণমূল বিধায়ককে, কেন?
ফাইল ফোটো

বিধানসভা নির্বাচনের আগে আরও একটি ভোট প্রস্তুতিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে। সেই আসনগুলিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারই প্রেক্ষিতে রাজ্যসভার ভোটে তৃণমূল প্রার্থীদের মনোনয়নের জন্য বিধানসভায় প্রস্তুতি শুরু করল ঘাসফুল শিবির। প্রার্থীদের নাম ঘোষণার আগেই দলের বিধায়কদের নতুন নির্দেশ দিল তৃণমূল পরিষদীয় দল।


রাজ্যসভা ভোটে বাংলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসন নিশ্চিত তৃণমূলের। একটি আসন নিশ্চিত বিজেপির। রাজ্যের শাসকদল এখনও প্রার্থী ঘোষণা না করলেও তৃণমূল পরিষদীয় দল জানিয়ে দিয়েছে, চলতি সপ্তাহের শেষেই দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় এসে রাজ‌্যসভায় দলের প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে সই করতে হবে। তার জন‌্য বৃহস্পতি ও শুক্রবার সব বিধায়ককে বিধানসভায় হাজির থাকতে নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দল।


১৫০০ টাকার জিন্স ১০০ টাকায়, ১০০০ টাকার টি-শার্ট মাত্র ৫০ টাকায়! ইউটিউবে ভিডিয়ো দেখে কিনতে এসেই কেল্লাফতে...
দেশজুড়ে রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচন হবে বলে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, ২৬ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। আগামী ১৬ মার্চ রাজ‌্যসভার ভোট। তার জন‌্য এই সপ্তাহেই প্রস্তুতি সেরে নিয়ে দ্রুত প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে তৃণমূল।


রাজ্যসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই হবে। ৯ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। যদি ভোটের প্রয়োজন হয়, তবে ১৬ মার্চ ভোট হবে। ওই দিন হবে ভোট গণনা। ২০ মার্চের মধ্যে রাজ্যসভার নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করবে কমিশন।

বাংলায় যদি তৃণমূলের হয়ে চারজন এবং বিজেপির হয়ে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে ভোটগ্রহণ হবে ১৬ মার্চ। বিধানসভায় তৃণমূল ও বিজেপির আসন সংখ্য়ার নিরিখে তৃণমূলের ৪ জন প্রার্থীর রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার কথা। বাকি আসনটিতে বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার কথা। কিন্তু, ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে কী হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই আবহে রাজ্যসভার ভোটের প্রস্তুতি সেরে রাখতে চাইছে তৃণমূল।

বাংলা থেকে রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর। আর মৌসম নুর তৃণমূল ছাড়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই থেকে তাঁর আসনও খালি রয়েছে। এছাড়া বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের আসন খালি হচ্ছে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours