মাঝে ঢুকে পড়ল ঝড়-বৃষ্টি। রবিবারের পর থেকেই বিরাট বদলে যাবে আবহাওয়া। সোমবার থেকেই ঝড়-বৃষ্টির মরশুম শুরু। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বসন্তে হঠাৎ এন্ট্রি বৃষ্টির! সোম থেকেই ভিজবে কলকাতা, ভাসবে এই এই জেলাগুলিও...
ফাইল চিত্র।
হাওয়া বদল। শীত শেষ হতেই গরমের এন্ট্রি। মাঝে ঢুকে পড়ল ঝড়-বৃষ্টি। রবিবারের পর থেকেই বিরাট বদলে যাবে আবহাওয়া। সোমবার থেকেই ঝড়-বৃষ্টির মরশুম শুরু। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, সপ্তাহন্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লেটেস্ট আপডেট অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টি পর্ব শুরু হবে। আজ থেকেই মেঘলা আকাশ থাকবে। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কাল-পরশু বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
এবার প্রতীক-উর-কে 'অর্বাচীন' বলে আক্রমণ সুজনের
আমরা কীভাবে রয়েছি? , সিপিএমে 'ডর কা মহল' বলা প্রতীক-উরকে খোঁচা মীনাক্ষীর
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও। পাশাপাশি মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও।
কেন হঠাৎ বৃষ্টি?
হেমন্তকালে হঠাৎ এই বৃষ্টির নেপথ্যে রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ নতুন করে তৈরি হবে এই এলাকায়। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও একটি শক্তিশালী নিম্নচাপ। তার জেরেই বৃষ্টি হবে।
তবে বৃষ্টি হলেই যে শীত পড়বে, এমনটা নয়। বরং দিনে-রাতে গরম আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্য়েই ৩০ ডিগ্রির গণ্ডি পার করেছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি। শীতের আমেজ কার্যত পুরোপুরি বিদায় নিয়েছে। মার্চ থেকে প্রচন্ড গরম পড়বে বলেই পূর্বাভাস।


Post A Comment:
0 comments so far,add yours