শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে চরমে উঠেছে ভারত বিরোধিতা। সাম্প্রতি হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলেও মুখ পোড়ে বাংলাদেশের। তবে তারপরেও হিন্দু নিধন থামেনি। এদিকে বাংলাদেশে একের পর এক ঘটনার প্রতিবাদের রেশ পড়েছে ভারতেও। চলছে কূটনৈতিক টানাপোড়েন।
এদিকে বাংলাদেশ ম্যাচের টিকিট অনলাইনে দেদার বিক্রি হচ্ছে। ইডেনে বাংলাদেশের প্রথম দুটো ম্যাচের টিকিট অনলাইনে ছাড়া হয়। দুটো ম্যাচেই ব্যাপক চাহিদা। বাংলাদেশ-ওঃ ইন্ডিজ ম্যাচের ৫০০ টাকার টিকিট হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশ-ইতালি ম্যাচের টিকিটও হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে অনলাইনে।
প্রসঙ্গত, শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে চরমে উঠেছে ভারত বিরোধিতা। সাম্প্রতি হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলেও মুখ পোড়ে বাংলাদেশের। তবে তারপরেও হিন্দু নিধন থামেনি। এদিকে বাংলাদেশে একের পর এক ঘটনার প্রতিবাদের রেশ পড়েছে ভারতেও। চলছে কূটনৈতিক টানাপোড়েন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়েও ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েই চলেছেন ওপারের প্রশাসনিক কর্তারা। এরইমধ্যে আবার আইপিএল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর। নিষেধাজ্ঞার কারণে তাঁকে আর নিতে পারছে না কেকেআর। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই আসন্ন টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার জন্য আইসিসি-র কাছে দরবার করে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের প্রাকটিস ম্যাচ বাদ দিয়ে মূল পর্বের ৪টি ম্য়াচ রয়েছে। তার মধ্যে তিনটি কলকাতায়, একটি মুম্বইতে।


Post A Comment:
0 comments so far,add yours