কুলতলির মধুসুদনপুরে নৈপুকুরিয়া নদীর চড় মাটি কেঁটে তৈরি হচ্ছে ইট প্রশাসনের নিষেধ-বাড়ছে রাজনৈতিক উত্তাপ
কুলতলি: কুলতলি ব্লকের মধুসুদনপুর এলাকায় নৈপুকুরিয়া নদীর চড়ের মাটি কেঁটে নদীর চড়েই বেআইনীভাবে ইট তৈরির কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। সম্পূর্ণ বেআইনী এই কাজ আগে একবার প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলেও ফের নতুন করে শুরু হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা সুভাস মন্ডলের অভিযোগ, এলাকার কিছু বাসিন্দা ও বাইরের কিছু লোক মিলেই এই বেআইনী ইটভাটা চালাচ্ছে। তাঁর দাবি, কুলতলি ব্লকের বিভিন্ন এলাকাতেই এই ধরনের বেআইনী কার্যকলাপ চলছে।এর প্রভাবে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা ভবিষ্যতে নদী ও সুন্দরবনের অস্তিত্বের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে।
ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলার নেতা উত্তম হালদার অভিযোগ করে বলেন, পুলিশের নাকের ডগায় এইসব বেআইনী কাজ চলছে। তাঁর দাবি, এই দুর্নীতির সঙ্গে শাসকদলের নেতারা জড়িত। অন্যদিকে সি পি আই এম এর কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডলের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা এই বেআইনী কাজের সঙ্গে যুক্ত এবং প্রশাসনের একাংশও এই দুর্নীতিতে জড়িত। এমনকি এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায় বলেও দাবি করেন তিনি।
তবে কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ সাহাদাত শেখ জানান, প্রশাসনের পক্ষ থেকে আগেই এই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আশ্বাস দেন, ফের এই বেআইনী কাজ শুরু হওয়ার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। নদীর চড় ও নদী কাটা নিয়ে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।


Post A Comment:
0 comments so far,add yours