এসআইআরের হিয়ারিং চলাকালীন বিএলএ -২ হিয়ারিং সেন্টারে প্রবেশ! পুরুলিয়া ২নম্বর ব্লকের টাটারি গ্রামের ১৫নম্বর বুথের বিএলএ-২কে দেখা গেস শুনানিকেন্দ্রে। শুনানির সহযোগিতা করছেন। তিনি ভেতরে ঢুকে বিভিন্ন সমস্যা নিয়ে কথাও বলছেন, কথা বলছেন নির্বাচন অধিকারিকদের সঙ্গেও।


৫০এর বেশি বয়সের ব্যবধান কার দোষ? বাবা-মায়ের না ছেলের?', প্রশ্ন বিএলএ-২র
এসআইআর-এর শুনানিকেন্দ্র

পঞ্চাশের বেশি বয়সের ব্যবধানের জন্য বাবা মায়ের দোষ না ছেলের দোষ? বিস্ফোরক পুরুলিয়ার তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক হলধর মাহাতো! সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এসআইআরের হিয়ারিং চলাকালীন বিএলএ -২ হিয়ারিং সেন্টারে প্রবেশ! পুরুলিয়া ২নম্বর ব্লকের টাটারি গ্রামের ১৫নম্বর বুথের বিএলএ-২কে দেখা গেস শুনানিকেন্দ্রে। শুনানির সহযোগিতা করছেন। তিনি ভেতরে ঢুকে বিভিন্ন সমস্যা নিয়ে কথাও বলছেন, কথা বলছেন নির্বাচন অধিকারিকদের সঙ্গেও।

তাঁর দাবি, “সুপ্রিম কোর্টের নির্দেশের প্রথম বিএলএ -২ হিসেবে ভেতরে প্রবেশ করেছি। বুথের মানুষের নানারকম কাগজপত্র সমস্যা রয়েছে, সেগুলো যাতে ঠিকমতো দেখাতে পারে, সেই সব সহযোগিতা করে দিতে হচ্ছে।” তিনি অভিযোগ করেন, হিয়ারিংয়ে আসা ব্যাক্তিদের অভিযোগ বাবার সঙ্গে ছেলের বয়সের ব্যবধান ৫০-এর বেশি হলেই তাদের ডাকা হচ্ছে।


 মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়

 বাড়িতে ছিল না ছেলে, রানাঘাটে ঘরের ভিতরে একসঙ্গে বৌমা আর বেয়ানকে পেয়েই ঘটনা ঘটিয়ে ফেললেন শ্বশুর
তৃণমূল পরিচালিত ঘঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের অভিযোগ, তাঁর পরিবারের ১২ভাই বোন রয়েছে, তাঁদের মধ্যে ৬জনকে ডাকা হয়েছে। সবার কাগজপত্র আছে, তবুও কেবল একটা সংসদ থেকে ৭০০জনকে ডাকা হয়েছে শুনানির জন্য।

তাঁর বক্তব্য, “৫০ বছর বয়েসের ব্যবধানের জন্য কি বাবা মায়ের দোষ না ছেলে মেয়ের দোষ? ২০০২সাল থেকে ভোট দিয়ে আসছেন, তাঁরা, সেই সময় বয়স কেন সংশোধন করা হয়নি?”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours