*গায়ে আগুন লাগিয়ে মৃত্যু হল নব গৃহবধূর*
গায়ে আগুন লাগিয়ে মৃত্যু গৃহবধূর। ঘটনাটি ঘটেছে কুলপি থানার রাঙা ফলা পিয়াদা পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধুর নাম জাসমিনা বিবি। কিছুদিন আগেই রাকিব নাইনের সাথে প্রেমের সম্পর্কে তাদের বিবাহ হয়। হঠাৎ করেই গতকাল ৩ টে নাগাদ পাড়ার লোকজন দেখতে পায় ওই গৃহবধূ গায়ে পেট্রোল ঢেলে ঘরের মধ্যে গায়ে আগুন লাগিয়ে পুড়ছে।
তড়িঘড়ি স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে বেল পুকুর স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা এরপরেই ডায়মন্ডহারবার থেকে তাকে পিজিতে স্থানান্তরিত করা হয় অবশেষে আজ ভোররাত্রে ওই গৃহবধূর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। পরিবারের লোকজনের দাবি প্রেমের কারণে বিবাহ হওয়ায় ওই গৃহবধুর বাপের বাড়ির লোকজন বিষয়টি মেনে নেয়নি যা নিয়েই ওই গৃহবধূকে গতকাল ফোন করেছিল এর পর এই গৃহবধূ এমন ঘটনা ঘটায় বলে জানা যায়। তবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা।


Post A Comment:
0 comments so far,add yours