মথুরাপুরে খড়ের গাড়িতে ভয়াবাহ আগুন,,পুড়ে গেলো আস্ত একটা লড়ি, ঘটনারস্থলে দমকলের ইঞ্জিন!


দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কালীতলায় খরের গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। শুক্রবার রাত প্রায় ৯টা-১০টা নাগাদ ঘটনাটি ঘটে।প্রাথমিক অনুমান খড় বোঝাই করে লড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আগুনে জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গাড়ির বিভিন্ন অংশে। রাস্তার পাশে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।আগুনের ভয়াবহতা বুঝে লরির চালক বড়সড় দুর্ঘটনা এড়াতে গাড়িটিকে পাশের খালের জলে নামিয়ে দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মথুরাপুর থানার পুলিশ। পাশাপাশি দমকল বিভাগেও খবর দেওয়া হয়।
এর কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে লরিটির বহু অংশ পুড়ে ছাই হয়ে যায়। খড় ভর্তি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে অনুমান দমকল কর্মীদের। স্থানীয় সূত্রে জানা গেছে ওপরে বিদ্যুতের লাইন থেকে শর্ট-সার্কিট হতে পারে, তবে এ বিষয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে মথুরাপুর থানার পুলিশ।
স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। স্থানীয়দের তৎপরতা এবং চালকের দ্রুত সিদ্ধান্তের ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন। তবে শর্ট সার্কিট না অন্য কোন কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours