ডায়মন্ড হারবার এর সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প পরিদর্শন করতে এলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়


 ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মডেল ক্যাম্প পরিদর্শনে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জুড়ে প্রশাসনিক ও দলীয় স্তরে ব্যাপক উদ্দীপনা। ডায়মন্ড হারবার মহকুমার ক্রীড়াঙ্গনের মাঠে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মডেল ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবার মান, পরিকাঠামো ও ব্যবস্থাপনা খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তিনি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শিবিরে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। মানুষের অভিজ্ঞতা ও মতামত শুনে ভবিষ্যতে এই স্বাস্থ্য শিবির আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও দিকনির্দেশ দিতে পারেন তিনি।
উল্লেখ্য, সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা, রক্তচাপ ও সুগার পরীক্ষা-সহ একাধিক পরিষেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ, যাঁরা আর্থিক বা অন্যান্য কারণে বড় হাসপাতালের পরিষেবা সহজে পান না, তাঁদের কাছে এই শিবির অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। ফলে শিবির ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও ভিড় চোখে পড়ার মতো।

ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শিবিরে এসে উপকৃত হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অনেকেই জানিয়েছেন, এক ছাতার তলায় বিনামূল্যে এত ধরনের স্বাস্থ্য পরিষেবা পাওয়া তাঁদের কাছে বড় স্বস্তির। রাজনৈতিক মহলের মতে, মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ নজর রাখা হচ্ছে। দলীয় কর্মী ও সমর্থকরাও এই কর্মসূচিকে সফল করতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক পরিকাঠামো উন্নয়নে একাধিক জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় স্বাস্থ্য শিবির সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন রাজনৈতিক।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours