বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা জনিত উত্তেজনার প্রেক্ষিতে আবারো সতর্ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন।
সরকারিভাবে গঙ্গাসাগর মেলা উদ্বোধনের আগেই দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হাতানিয়া দোয়ানিয়া নদী -এবং সংলগ্ন একাধিক সড়ক পথে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে কড়া নাকা চেকিং।
আবারো নদীপথে চলাচলকারী বাংলাদেশী বার্স থেকে শুরু করে জাতীয় ও রাজ্য সড়কে চলা সমস্ত যানবাহনে চলছে তল্লাশি।পরিস্থিতির উপরে নজর রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ কোস্টাল সিকিউরিটি এবং প্রশাসনের একাধিক দল।
কারণ হাতানিয়া দোয়ানিয়া নদী। গুরুত্বপূর্ণ নদীপথ দিয়ে প্রতিদিনই যাতায়াত করে একাধিক বর্ণবায়ী বার্জ।কিন্তু বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির আবহাওয়া এই নদী পথে নজরদারি বহু গুণ বাড়িয়েছে প্রশাসন।
নদীর মাঝে দাড়িয়ে কোস্টাল পুলিশ জলপথ থানার আধিকারিরা একের পর একবার সাবিয়ে চলছে তল্লাশি। বাড়িতে থাকা নথিপত্র কর্মীদের পরিচয় পত্র পণ্যের তালিকা সব কিছু খুঁটিয়ে দেখা হচ্ছে।
শুধু নদী পথ নয় নামখানা বকখালি সংযোগকারী একাধিক সড়কপথেও চলছে নাকা চেকিং। নদীপথের পাশাপাশি সড়ক পথে একই ছবির বাস ছোট গাড়ি কোন কিছুই বাদ যাচ্ছে না। এখন দেখার গঙ্গাসাগর মেলার মধ্যেই নিরাপত্তা স্বার্থেই প্রশাসনের এই সতর্ক পদক্ষেপ কত দিন চলবে।


Post A Comment:
0 comments so far,add yours