আগামিকাল, বৃহস্পতিবার থেকে পাঁচটি নতুন মেট্রো চালু করা হচ্ছে। তবে ছুটির দিনে নয়, শুধুমাত্র সপ্তাহের কাজের দিনগুলিতেই চলবে মেট্রোগুলি। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি চলবে নতুন পাঁচটি মেট্রো। জয় হিন্দ বিমানবন্দর থেকে ট্রেন যাবে নোয়াপাড়া।

মেট্রোর ব্লু লাইনের জন্য দারুণ সুখবর, বৃহস্পতিবার থেকেই কী কী বদল, জেনে নিন
কলকাতা মেট্রো


কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে গিয়েছে মেট্রোর মাধ্যমে। একদিকে দক্ষিণেশ্বর থেকে গড়িয়া, অন্যদিকে বিমানবন্দর। ওদিকে আবার গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত চলে মেট্রো। এবার ব্লু লাইনের যাত্রীদের জন্য আরও সুখবর। নতুন রুটে বাড়ানো হল মেট্রো। আগামিকাল, বৃহস্পতিবার থেকে পাঁচটি নতুন মেট্রো চালু করা হচ্ছে। তবে ছুটির দিনে নয়, শুধুমাত্র সপ্তাহের কাজের দিনগুলিতেই চলবে মেট্রোগুলি।

জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি চলবে নতুন পাঁচটি মেট্রো। জয় হিন্দ বিমানবন্দর থেকে ট্রেন যাবে নোয়াপাড়া। সেখান থেকেই ঢুকে যাবে ব্লু লাইনে। অর্থাৎ বিমানবন্দর থেকে কালীঘাট, এসপ্লানেড, যেখানে চাইবেন যাত্রীরা যেতে পারবেন, ট্রেন থেকে নামতেও হবে না।



ওষুধের দোকানেই ডাক্তারের চেম্বার, দু'মাসের অন্তঃসত্ত্বা, তাঁর সঙ্গেই কিনা...খবর চাউর হতেই জড়ো হল গ্রামের লোক
'এবার কী হবে!' মুখে সারাদিন একটাই কথা, মাঝরাতে সব শেষ
ট্রেনগুলি কখন ছাড়বে দেখে নিন

সকাল ৮টা ১৮, সকাল ৯টা ১২, সকাল ৯টা ৩৬, বিকেল ৫টা ৪৭ ও রাত ৯টায় ওই পাঁচ ট্রেন ছাড়বে।

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্লু লাইনে ২৭২টির বদলে ২৮২টি ট্রেন চলবে।

একনজরে দেখে নিন, দিনের প্রথম মেট্রো কখন ছাড়বে

সকাল ৬টা ৫০: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম।

সকাল ৬টা ৫৪: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।

সকাল ৬টা ৫৫: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম।

সকাল ৬টা ৫৫: মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর।

শেষ মেট্রো কোথা থেকে কখন ছাড়বে

রাত ৯টা ২৮: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম।

রাত ৯টা ৩৪: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।

রাত ৯টা ৩৮: দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার।

রাত ৯টা ৪৪: শহিদ ক্ষুদিরাম থেকে দমদম।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours