২৬ শে বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে আবার ও ভাঙন।
দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী বিধানসভার অধীনে জালাবেরিয়া ২ নম্বর অঞ্চলে ৩৬ নম্বর মন্ডলের এলাকায় ১১২ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির দুইটি পরিবার সহ ১০ থেকে ১৫ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে। মূলত তৃণমূল কংগ্রেসের অঞ্চল অবজার্ভারের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে। এবং তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন।
বছর ঘুরলে ২৬ এ বিধানসভা ভোট আর ছাব্বিশে বিধানসভা ভোটের আগে একাধিক জায়গায় বিরোধী শিবিরে ভাঙ্গন ঠিক তেমনি কুলতলী বিধানসভা এলাকায় আবারো বিরোধী শিবিরে ভাঙ্গন, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের আরো সংগঠন মজবুত হল। মূলত তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। বিজেপিতে দীর্ঘদিন থাকার পরেও মানুষের হয়ে এলাকায় কোন উন্নয়ন করতে পারছিল না তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান। আর এই যোগদান ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়।


Post A Comment:
0 comments so far,add yours