বেকারত্বকে 'কেক-মেকওভার'! ইউটিউব দেখে স্বনির্ভর গঙ্গাসাগরের সুমনা, ডাক দিলেন পিছিয়ে পড়া মেয়েদেরও
 
কর্মহীনতা মানেই হতাশা নয়— এই ভাবনাকেই সত্যি করে দেখালেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের খান সাহেব আবাদের মেয়ে সুমনা
 দাস। হাতে কাজ না থাকায় যখন সময় কাটছিল না, তখন তিনি ইউটিউবে কেক বানানোর ভিডিও দেখে নিজেই উদ্যোগী হন।
সাহস করে বাড়িতে বসে কেক তৈরি শুরু করেন সুমনা। প্রথমদিকে হয়তো সামান্য ছিল, কিন্তু দ্রুত তাঁর বানানো কেকের মান ও স্বাদের জন্য চাহিদা বাড়তে থাকে। এখন জন্মদিন থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে কেকের অর্ডার পাচ্ছেন তিনি।

 বাড়িতে বসেই সেই কেক তৈরি ও বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন মামনি দাস। সুমনার এই উদ্যোগ কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি সুন্দরবনের অন্য বেকার মেয়েদের জন্যও অনুপ্রেরণা। তিনি চান, তাঁর এলাকার পিছিয়ে পড়া মেয়েরা শুধু বাড়িতে বসে না থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করুক। তাঁর সঙ্গে সহযোগিতা করে তাঁরাও যেন উপার্জন করতে পারে, সেই আহ্বান জানিয়েছেন এই উদ্যোগী তরুণী। সুমনা দাসের এই স্বনির্ভরতার গল্প প্রমাণ করে, ইচ্ছেশক্তি আর সামান্য প্রশিক্ষণের সুযোগ থাকলে প্রত্যন্ত এলাকার মেয়েরাও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। সুমনা এখন এই অঞ্চলের অন্য মেয়েদের হাতেও রোজগারের চাবিকাঠি তুলে দিতে বদ্ধপরিকর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours