বাইক-মারুতি সংঘর্ষ,জখম ৫

বাইক-মারুতি ভ্যান সংঘর্ষে গুরুতর জখম হলেন একই বাইকে থাকা পাঁচজন আরোহী।রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-বারুইপুর রোডের তালদি সংলগ্ন বাহিরসোনা এলাকায়। স্থানীয়রা জখমদের কে উদ্ধার করে।

 চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক হলে চিকিৎসকরা কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে তালদি পোল এলাকার বাসিন্দা কৌশিক মিদ্দে।

 এদিন বিকালে তার বাইকে কণিকা,দীপান্বিতা,দিয়া মিদ্দে সহ পরাণজিৎ হালদারদের নিয়ে ক্যানিংয়ের দিকে রওনা দিয়েছিলেন। সেই সময় বাহিরসোনা এলাকায় একটি মারুতি ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় একই বাইকের পাঁচজন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours