অনুষ্ঠিত হলো মথুরাপুর এমপি কাপ ২০২৬ এর লটারি পর্ব পাশাপশি প্রকাশিত হলো খেলার নিয়মাবলী ও পুরস্কার সূচী

দক্ষিণ ২৪ পরগনা জেলার সেরা টুর্নামেন্ট গুলির মধ্যে অন্যতম মথুরাপুর এমপি কাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের আয়োজনে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় মথুরাপুর এমপি কাপ। ২০২৬ এর শুরুতে অর্থাৎ জানুয়ারি ২,৩ ও ৪ তারিখে নির্ধারিত করা হয়েছে মথুরাপুর এমপি কাপের সময় সূচী। এবছর এমপি কাপে প্রথম পুরস্কার ৭ লক্ষ ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ লক্ষ ৫০ হাজার টাকা, সেমিফাইনালে নকআউট দুই টিমের জন্য থাকছে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে প্রাইজ। প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ একটি করে LED টিভি। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ একটি হিরো হোন্ডা বাইক ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট একটি রয়েল এনফিল্ড বাইক, টুর্নামেন্টের সেরা গোলকিপার ও সেরা প্লেয়ারের জন্যও থাকছে পুরস্কার। সঙ্গে সঙ্গে দর্শকদের জন্যও থাকছে পুরস্কার। মাঠে ঢোকার আগে মাঠের বাইরে থাকা টিকিট কাউন্টার থেকে বিনামূল্যে প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবে দর্শকরা এছাড়াও মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধায়কদের কাছ থেকেও এই প্রবেশ পত্র পাওয়া যাবে। এই প্রবেশ পত্রে থাকা ইউনিক নম্বরের মাধ্যমেই প্রতিদিন লটারির মাধ্যমে দর্শকরা জিতে নিতে পারবেন পুরস্কার। 

চলতি বছরের শেষে ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত হলো ২০২৬ এর এমপি কাপের লটারি পর্ব। চারটি গ্রুপ করা হয়েছে প্রত্যেক গ্রুপে ৪ টি করে টিম রয়েছে। গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D। ২রা জানুয়ারি মহিলা ফুটবল ম্যাচের মাধ্যমে উদ্বোধন হবে এমপি কাপ ২০২৬ এর খেলা পর্ব গুলি এরপর প্রথম দিন গ্রুপ গ্রুপ A এর খেলাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ গ্রুপ A এর প্রথম রাউন্ডের খেলা, দ্বিতীয় রাউন্ডের খেলা এবং একটি কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হবে তারপরেই থাকছে তারকা সম্বনয়ে বিচিত্রা অনুষ্ঠান। দ্বিতীয় দিন অর্থাৎ ৩রা জানুয়ারি গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D এর খেলার পর্ব গুলি অনুষ্ঠিত হবে পাশাপশি ওই দিনের তিনটি কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন অর্থাৎ ৪ই জানুয়ারি সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এরপর থাকছে পুরস্কার বিতরণী ও বিচিত্রানুষ্ঠান। খেলা দেখতে প্রবেশ পত্র লাগলেও অনুষ্ঠানের জন্য কোনো প্রবেশ পত্র লাগবে না বলে কমিটির তরফ থেকে জানানো হয়েছে। 

এর পাশাপশি এদিন খেলার নিয়মাবলী বলে দেওয়া হয় ওই দিন উপস্থিত সকল অংশগ্রহণকারী  ক্লাবের সদস্যদের এবং মথুরাপুরের সাংসদ নিজের ফেসবুক প্রোফাইলে লটারি পর্বের সম্পূর্ণ লাইভ আপডেট দিয়েছেন। লটারি পর্ব দ্বারা কোন কোন টিম কোন টিমের সাথে খেলছে দেখে নিন এবং পরবর্তীতে খেলার ফিক্সার আমাদের চ্যানেলে প্রকাশিত করা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours