ডায়মন্ড হারবারের রেল কলোনির পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এক যুবক রেল কলোনির পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয়রা তৈরি করি পুকুরে নেমে ওই যুবককে উদ্ধার করে। কিন্তু শেষ রক্ষা হলো না । ওই যুবককে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।


 স্থানীয় সূত্র জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ওই যুবক পুকুরে পড়ে গিয়েছিল। ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours