বিজেপি সরকারের আমলে গণতন্ত্র ভূলুন্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ সংবিধান হাতে তুলে নিয়ে বলেন, "আমরা আম্বেদরকরের সংবিধান মেনে নিয়ে চলব। বুকে নিয়ে চলব। মাথায় নিয়ে চলব।" আজ মমতা কী কী বললেন সবটা একনজরে।
মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে', সংবিধান দিবসে মুখ খুললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী
সংবিধান দিবসে আরও একবার কেন্দ্রকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি সরকারের আমলে গণতন্ত্র ভূলুন্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ সংবিধান হাতে তুলে নিয়ে বলেন, “আমরা আম্বেদরকরের সংবিধান মেনে নিয়ে চলব। বুকে নিয়ে চলব। মাথায় নিয়ে চলব।” আজ মমতা কী কী বললেন সবটা একনজরে।
এক নজরে সব আপডেট
মানুষের আবেগ নিয়ে কেন খেলছেন?', হুমায়ুনের বাবরি মসজিদের জায়গা ঘিরে দিলেন মালিক
মমতা বন্দ্যোপাধ্যায়: আজ একটা সংবাদ-পত্রে দেখলাম, জানি না ভুল কী ঠিক, সংসদে নাকি জয়-হিন্দ বলা যাবে না, বন্দে মাতরম বলা যাবে না এটা দেখলাম। এটা তো জাতীয় স্লোগান। যাঁরা স্বাধীনতা আন্দোলন করেন তাঁদের স্লোগান ছিল বন্দে মাতরম। কী করে ভুলে যাচ্ছে? তার মানে বাংলার আইডেনটিটি নষ্ট করতে চায়। এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। আমরা গর্বিত, বাংলা সব সময় ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে। জাতি-জাতিতে ভাগ করা হচ্ছে। আজ নিপিড়িত হচ্ছে। কুৎসিত ভাষায় আক্রমণ হচ্ছে। তা সে যাই হোক না কেন।
মমতা বন্দ্যোপাধ্যায়: কালকে আমি সভা করতে গিয়েছিলাম। ওইখানে কয়েকজন ঢাক বাজাচ্ছিলেন। তাঁরা কাঁদছেন। বলছেন, মা বাঁচান। সেই আর্তনাদ না দেখলে বুঝতে পারবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়: বিহারে জেতার পর ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এটাই কি বিজেপি? নির্বাচনের আগে দশ হাজার আর তারপর সব লুটে নাও।
মমতা বন্দ্যোপাধ্যায়: SIR এর পর আমাদের ৪০০ নোটিস পাঠিয়েছে। আপনারা চার কোটি নোটিস পাঠান। তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার কিছু নেই। দেশের এই অবস্থা। একপক্ষ চলছে। কোথায় নিরপেক্ষতা? ২০২৯ কোনও ভাবেই আসবে না। তার আগেও পড়ে যেতে পারে সরকার।


Post A Comment:
0 comments so far,add yours