ধর্মেন্দ্রর মুখাগ্নির সময় শ্মশানে দেওল পরিবার ঠিক কী করেছিল? পড়ুন, প্রত্যক্ষদর্শীর বয়ান
তখন অন্দরে কী চলছে জানতে আগ্রহী হয়ে পড়েছিলেন সকলেই। শেষ দেখা হল না, এটুকু ততক্ষণে স্পষ্ট। সে সময় শ্মশানে শেষকৃত্যে ব্যস্ত থাকা অপর এক পরিবারের সদস্য সাংবাদিকের কাছে মুখ খোলেন। জানান, ভিতরের ছবিটা ঠিক কী?
ধর্মেন্দ্রর মুখাগ্নির সময় শ্মশানে দেওল পরিবার ঠিক কী করেছিল? পড়ুন, প্রত্যক্ষদর্শীর বয়ান
সোমবার, বেলা গড়াতেই গোটা দেশের মুখ ভার। দেওল পরিবারের হালচাল দেখে আঁতকে উঠেছিলেন সকলে। সকলের পরণে সাদা পোশাক, একটা অ্যাম্বুল্যান্স আর সঙ্গে বেশ কিছু গাড়ি, ভিলে পার্লে শ্মশান ঘাটে তখন ধীরে ধীরে বাড়ছে ভিড়। তবে কি…! প্রশ্ন জেগেছিল সকলের মনে। তবে সময় কিছুটা এগোতেই যেন মনে মনে সবটা পরিষ্কার করে নিতে শুরু করে গোটা দেশ। আশঙ্কা হয়ে গেল সত্যি। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সত্যিই আর নেই। সোমবার সবটা চোখের সামনে ঘটেছে ঠিকই, তবুও পরিবারের মুখ ছিল বন্ধ। শ্মশান ঘাটে একের পর এক ঘটনা মিলিয়ে ততক্ষণ সবটা বুঝে গিয়েছে গোটা দেশ।
ভিলে পার্লে শ্মশানে এখন বলিউড তারকাদের ঢল। অভিষেক বচ্চন, সলমন খান, অমিতাভ বচ্চন, গৌরী খান, আমির খান, অক্ষয় কুমার থেকে শুরু করে শাহরুখ খান পৌঁছিয়ে গিয়েছিলেন প্রায় সকলেই। তবে সব ছবিটাই ছিল শ্মশান ঘাটের বাইরে। তখন অন্দরে কী চলছে জানতে আগ্রহী হয়ে পড়েছিলেন সকলেই। শেষ দেখা হল না, এটুকু ততক্ষণে স্পষ্ট। সে সময় শ্মশানে শেষকৃত্যে ব্যস্ত থাকা অপর এক পরিবারের সদস্য সাংবাদিকের কাছে মুখ খোলেন। জানান, ভিতরের ছবিটা ঠিক কী?
প্রত্যক্ষদর্শীর কথায়, সানি দেওল ও ববি দেওল ধর্মেন্দ্রর মুখাগ্নি করেছেন। টানা সময় বসে ছিলেন বাবার চিতার পাশেই। বলিউডের হি-ম্যান যখন পঞ্চভূতে বিলিন হচ্ছিলেন, গোটা পরিবার তখন ভেঙে পড়েছিল। খানিক দূরেই দুই মেয়েকে নিয়ে বসেছিলেন হেমা মালিনী তাঁর দুই কন্যা সন্তানকে নিয়ে। পাশাপাশি একইভাবে বসেছিলেন সলমন খান, গোবিন্দা, গৌরী খান, শাহরুখ খানেরা। থমথমে পরিবেশ। নিরাপত্তা নাকি এতটাই আঁটোসাঁটো ছিল যে আসেপাশেও যায় সম্ভবপর নয়।
ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে পড়ছে একাধিক প্রশ্ন, এমন এক কিংবদন্তি অভিনেতার শেষযাত্রা কি এমন হওয়ার কোনও প্রয়োজন ছিল? অনুরাগীদের কি শেষ শ্রদ্ধা জানানোর একটা সুযোগ পেতে পারতেন না? প্রশ্ন শত থাকলেও, এ সিদ্ধান্ত পরিবারের। তাই সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনার পারদই তুঙ্গে থাকুক না কেন, দিনের শেষ এটাই সত্যি, গোটা দেশ এই সংবাদে শোকস্তব্ধ।


Post A Comment:
0 comments so far,add yours