ব্রেন স্ট্রোকে আক্রান্ত BLO-কে পিজি হাসপাতালে স্থানান্তরিত। পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বুথ লেভেল অফিসার (BLO) দেবাশীষ দাসের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিলো তৃণমুল। মঙ্গলবার রাত ৯টা নাগাদ নামখানা ব্লকের ২৭৬ নম্বর বুথের BLO দেবাশীষ দাস নিজের বাড়িতে SIR -এর ফর্ম ডিজিটাইজ করার কাজ করার সময় হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
তাঁকে দ্রুত ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার এবং সাগর বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার তত্ত্বাবধানে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে (এসএসকেএম) স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি পিজি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সকালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অসুস্থ দেবাশীষ দাসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী দেবাশীষ দাসের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণের কথা জানান।
এদিকে, ব্লক প্রশাসন সূত্রে খবর, ২৭৬ নম্বর বুথে এখনো প্রায় ৪৫ শতাংশ SIR-এর ফর্ম ডিজিটাইজ করার কাজ বাকি রয়েছে। BLO অসুস্থ থাকায় ওই বুথের জন্য দ্রুত নতুন BLO নিয়োগ করে আগামীকাল থেকে পুনরায় বাকি কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours